পশ্চিমবঙ্গে ৩২ আসনে এগিয়ে তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১১:৫৫আপডেট : ০৪ জুন ২০২৪, ১৬:০৮

বুথফেরত জরিপের হিসেব মিথ্যেই প্রমাণিত হলো। সব হিসেব-নিকেশ উল্টে দিয়ে বাংলায় এগিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার শুরুতেই এগিয়ে ছিল মোদির বিজেপি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিসেব পাল্টে গেল। আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। 

আনন্দবাজারের সর্বশেষ হিসেবে দেখা গেছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ৩২টি আসনে। আর বিজেপি এগিয়ে রয়েছে ১০ আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। এখন পর্যন্ত সিপিএমের ভাগ্যে কোন আসন জোটেনি।

আনন্দবাজার পত্রিকার ভোটের হিসেব।

বুথফেরত সমীক্ষার প্রায় প্রতিটি সংস্থা এ ইঙ্গিত দিয়েছিল, বাংলায় ২৬/২৭ আসনে এগিয়ে থাকবে বিজেপি।  ২০১৯ সালের লোকসভা নির্বাচনের চেয়ে এবার বিজেপির আসন বাড়বে। গতবারের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮ আসন, তৃণমূল ২২ আর কংগ্রেস পেয়েছিল ২ আসন। বাম দলের ভাগ্যে গতবারও কোনও আসন জোটেনি।

/এস/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ১১:৫৫
পশ্চিমবঙ্গে ৩২ আসনে এগিয়ে তৃণমূল
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম