লোকসভা ভোটের ফল নিয়ে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ২০:৪৬আপডেট : ০৪ জুন ২০২৪, ২০:৫২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে জেতানোর জন্য তিনি এই ধন্যবাদ জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে মোদি বলেছেন, টানা তৃতীয় মেয়াদের জন্য এনডিএ জোটের প্রতি জনগণের বিশ্বাস রয়েছে। ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।

ভোট গণনায় দেখা যাচ্ছে এনডিএ জোট অর্ধেকের বেশি আসন পেতে যাচ্ছে। তারা প্রায় ২৯০টি আসনে জয়ী হবে। ইন্ডিয়া জোটের মাধ্যমে এবার বিরোধীরা ঘুরে দাঁড়িয়েছে। ২০১৯ সালের তুলনায় তাদের ফলাফল অনেক ইতিবাচক। 

বারানসি থেকে দেড় লক্ষাধিক ভোটে জয়ী হওয়া মোদি বলেছেন, আমি জনতা জনার্ধনকে এই ভালোবাসার জন্য প্রণাম জানাই। তাদের আশ্বস্ত করছি যে, আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে গত এক দশকের ভালো কাজ অব্যাহত রাখবে।

তিনি আরও বলেছেন, আমি আমাদের সব কর্মীকে তাদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানাচ্ছি। 

এবার বারানসি থেকে দেড় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন মোদি। কিন্তু ২০১৯ সালে এই আসন থেকে চার লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের কাছে উত্তর প্রদেশের ফলাফল বিস্ময় হয়ে দেখা দিয়েছে। রাজ্যটিতে বিজেপি ও সমাজবাদী পার্টি হাড্ডাহাড্ডি লড়াই করছে। যদিও ভোট গণনার আগে ধারণা করা হয়েছিল, এখানে বিজেপি সহজ জয় পেতে যাচ্ছে।

নির্বাচনের প্রচারণায় বিজেপি অযোধ্যায় রাম মন্দিরে নির্মাণের ঘটনাটিকে বড় করে তুলে ধরার চেষ্টা করেছিল। দলের সমর্থকদের ধারণা ছিল, এই সফলতা দেশজুড়ে নির্বাচনি সাফল্য পেতে ভূমিকা রাখবে।

তবে অযোধ্যায় যে স্থানে রাম মন্দির অবস্থিত সেই ফয়জাবাদে বিজেপি নয়, এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি (এসপি)। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিদ্বন্দ্বী বিজেপি লাল্লু সিংয়ের থেকে থেকে এসপি প্রার্থী ৩৩ হাজার ভোটে এগিয়ে ছিলেন। 

/এএ/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ২০:৪৬
লোকসভা ভোটের ফল নিয়ে যা বললেন মোদি
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম