লোকসভা নির্বাচন: বারানসিতে দেড় লাখ ভোটে জিতলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৮:০৮আপডেট : ০৪ জুন ২০২৪, ১৮:০৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারানসি লোকসভা আসনে দেড় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন। এই আসন থেকে তিনি তৃতীয়বার জয়ী হলেন। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কংগ্রেস নেতা অজয় রায়কে দেড় লাখ ভোটে হারিয়েছেন মোদি। এই আসনে তৃতীয় অবস্থানে ছিলেন বহুজন সমাজ পার্টির নেতা জামাল লারি। মোদির সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল প্রায় ৫ লাখ ৮০ হাজার ভোট।

ভোট গণনার শুরুতে ৬ হাজার ২২৩ ভোটে এগিয়ে ছিলেন অজয় রায়। গত তিনটি লোকসভা নির্বাচনে এই আসনে মোদির বিরুদ্ধে প্রার্থী হয়ে প্রত্যেকবার হেরেছিলেন তিনি।  

ভোট গণনা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মোদির ভোট বাড়তে থাকে এবং অজয় রায় পিছিয়ে পড়েন। ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে মোদি ৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন।

/এএ/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ১৮:০৮
লোকসভা নির্বাচন: বারানসিতে দেড় লাখ ভোটে জিতলেন মোদি
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান