সমীক্ষা না মেলায় ভারতে শেয়ার বাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১১:৩৯আপডেট : ০৪ জুন ২০২৪, ১৬:০৮

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। রেকর্ড উচ্চতায় উঠার পর, এবার নামল ধস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতন হতে থাকে সূচকের। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার শুরুতে বাজার ছিল চাঙ্গা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল, আভাস অনুযায়ী আসন পায়নি এনডিএ। তাতেই এ ধস। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়। তখনও ভারতীয় স্টক মার্কেটের সূচক ছিল রেকর্ড উচ্চতায়। কিন্তু সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয়েছে ৩.০৩ শতাংশ। ওই সময় নিফটি সূচক দাঁড়ায় ২২,৫৫৭। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। এখন তা দাঁড়িয়েছে ৭৪,১০৭-এ। মঙ্গলবার লেনদেন শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় কোটি কোটি টাকা।

সোমবার শেয়ার বাজার উঠেছিল নজিরবিহীন ভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও রেকর্ড গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। বিশেষজ্ঞদের মতে, বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি।সমীক্ষা না মেলায় তাই ধস নামছে বাজারে। বিশ্লেষকরা মনে করছেন, মোদির বিজয় নিশ্চিত হলে আবারও উঠতে পারে বাজার।

/এস/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ১১:৩৯
সমীক্ষা না মেলায় ভারতে শেয়ার বাজারে ধস
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের