অযোধ্যায় রামমন্দিরের আসনে হারছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৮:৪০আপডেট : ০৪ জুন ২০২৪, ১৮:৪০

জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর ভারতের এবারের লোকসভা নির্বাচনে এটি প্রভাবক হিসেবে কাজ করতে পারে বলে একটি আলোচনা তৈরি হয়েছিল। লোকসভা নির্বাচনে মন্দির উদ্বোধন ক্ষমতাসীন বিজেপি আবার সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে চাউর হয়েছিল। তবে উত্তর প্রদেশের যেখানে রামমন্দির অবস্থিত, সেই অযোধ্যার ফয়জাবাদ লোকসভা আসনে হারতে চলেছেন বিজেপির প্রার্থী।

এই আসনে কংগ্রেসের সঙ্গে জোট করা সমাজবাদী দলের প্রার্থী অবদেশ প্রসাদ ৩৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এই আসনে বিজেপির হয়ে লড়ছেন দলটির হেভিওয়েট প্রার্থী লাল্লু সিং।

বুথ ফেরত জরিপের পূর্বাভাসে বরা হয়েছিল, উত্তরপ্রদেশে বেশিরভাগ আসনে জয়ী হবে বিজেপি। কিন্তু ভোট গণনায় চিত্র বিপরীত দেখা যাচ্ছে। ৮০টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট এগিয়ে আছে ৪৪ এবং এনডিএ ৩৫ আসনে।

এদিকে, এনডিটিভির খবর অনুসারে, লোকসভা নির্বাচনে এখন ২৯৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩০ আসনে এগিয়ে রয়েছে। ফল গণনার শেষ দিকে বড় পরিবর্তন না ঘটলে নির্বাচন জিততে যাচ্ছে এনডিএ। তবে এবার একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিজেপি। জোট সরকার গঠন করতে হবে দলটিকে।

/এফআর/এএ/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ১৮:৪০
অযোধ্যায় রামমন্দিরের আসনে হারছে বিজেপি
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম