লোকসভা নির্বাচন: ভোট গণনার শুরুতেই এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ০৯:৩১আপডেট : ০৪ জুন ২০২৪, ১৬:১২

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনে বিজয়ী হবে কোন দল? বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নাকি কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া। নতুন সরকার গঠন করে ক্ষমতায় বসবে কে? এসব নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান হবে আজ মঙ্গলবার (৪ জুন)। ম্যারাথন নির্বাচনের ভোট গণনা দ্রুতই শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রাথমিক ভোট গণনায় এরই মধ্যে এগিয়ে রয়েছে এনডিএ। এনডিটিভির খবরে বলা হয়েছে,  শুরুতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৭২ আসনে এগিয়ে আছে। আর ইন্ডিয়া জোট পেয়েছে ১৭৮ আসন।

এদিকে, আনন্দবাজার পত্রিকার হিসেবে দেখা যাচ্ছে, বিজেপি পেয়েছে ২২৮ আসন। কংগ্রেস পেয়েছে ৮২ আসন। অন্যান্য দলগুলো পেয়েছে ১০২ আসন।

আনন্দবাজার পত্রিকা অনুসারে ভোটের হিসেব।

পশ্চিমবঙ্গে এবার বিজেপি বেশি আসন পাবে বলে বুথফেরত জরিপগুলো জানিয়েছিল। তবে বাংলায় এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ৬ আসন পেয়ে এগিয়ে রয়েছে। বিজেপি পেয়েছে ৪ আসন। কংগ্রেস পেয়েছে ২ আর সিপিএম ১ আসন।

/এস/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ০৯:৩১
লোকসভা নির্বাচন: ভোট গণনার শুরুতেই এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের