মুসলিমদের কথা তুলে ধরে আরব নেতাদের সমর্থন চাইলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৩, ২১:১৫আপডেট : ২০ মে ২০২৩, ১৪:৫১

সৌদি আরবের জেদ্দায় আরব লিগের সম্মেলনে ইউক্রেনীয় মুসলিমদের কথা তুলে ধরে রুশবিরোধী যুদ্ধে আরব নেতাদের সমর্থন চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৯ মে) সৌদি আরবের নিমন্ত্রণে সম্মেলনটিতে যোগদান করেন তিনি। তার সঙ্গে ছিলেন তাতার মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে মূলত মুসলিম তাতার জনগোষ্ঠীর বাস। ২০১৪ সালে ইউক্রেনের এই উপদ্বীপটি দখল করে রাশিয়া। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমি নিশ্চিত আপনারা আমাদের মূল আবেগের জায়গাটি বুঝতে পারবেন। যে মহৎ আহ্বান জানিয়ে আমি জেদ্দা ত্যাগ করতে চাই তা হলো ইউক্রেনীয় মুসলিম সম্প্রদায়সহ আমাদের জনগণকে রক্ষায় সহযোগিতা করুন।

তিনি বলেন, ‘ক্রিমিয়া ও তাতার জনগোষ্ঠীর উচিত বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বহাল থাকা। কিন্তু রুশ দখলদারিত্বের শিকার হচ্ছে ক্রিমিয়া। সর্বোপরি, ক্রিমিয়ায় রুশদের নিপীড়নের শিকার হচ্ছেন মুসলিমরা।’

জেলেনস্কি বলেছেন, দুর্ভাগ্যবশত বিশ্বে অনেকে আছেন, এখানেও অনেকে আছেন, যারা এই বিষয়ে ও অবৈধ একীভূতকরণ নিয়ে চোখ বন্ধ করে রেখেছেন। আমি সবাইকে এই বিষয়ে সৎভাবে তাকানোর আহ্বান জানাতে এসেছি। রাশিয়া যতই প্রভাব বিস্তার করুক না কেন, স্বাধীনতা থাকতে হবে।’

সম্মেলনে দেওয়া বক্তব্যে শুরুতেই কিয়েভের সাহসী যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা কখনোই যুদ্ধ চায়নি। আমাদের সেনারা অন্য কোনও দেশের ভূখণ্ডে যুদ্ধ করতে যায়নি। অন্যদের সম্পদে আমরা কখনও হস্তক্ষেপ করতে যাইনি। আমাদের ভূখণ্ডে অন্য কারও দখলদারিত্ব মানবো না বলেই যুদ্ধ করছি আমরা।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত আমাদের আবেগকে আপনারা বুঝতে পারবেন। ইউক্রেনীয় মুসলিম কমিউনিটিসহ অন্যান্য নাগরিকদের জন্য সহযোগিতা চাইছি আমি।’

বক্তব্যে বন্দিদের ফিরিয়ে দিতে মধ্যস্থতার জন্য রিয়াদকে ধন্যবাদ জানান জেলেনস্কি। ইউক্রেন সফর করা ও সেখানে লেখাপড়া করা আরব ছাত্রদের কথাও উল্লেখ করেন এ সময়।

এছাড়া যুদ্ধ বন্ধ করে শান্তির পথে অগ্রসর হওয়ার একটি পরিকল্পনাপত্র আরবি ভাষায় অনুবাদ করে নেতাদের পড়ে দেখার অনুরোধ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এটি/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের