ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৮

পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়তে থাকলেও ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।

ইগোর কোনাশেনকোভ ইন্টারফ্যাক্সকে বলেন, ‘দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলীয় সামরিক জেলার ইউনিটগুলো তাদের মিশন শেষ করেছে। ইতোমধ্যে তারা ট্রেন ও যান্ত্রিক গাড়িতে ওঠা শুরু করেছে। আর আজই তারা তাদের সেনানিবাস সরিয়ে নেওয়া শুরু করবে। আলাদা ইউনিটগুলো সামরিক বহরের অংশ হিসেবে পায়ে হেঁটে যাবে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ জানান, পরিকল্পনা অনুযায়ী সেনা সদস্যরা বেশ কয়েকটি যুদ্ধ মহড়া শেষ করেছে। তবে আরও কিছু মহড়া এখনও চলছে বলে জানান তিনি।

ইগোর কোনাশেনকোভ বলেন, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী বড় আকারের ব্যবহারিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়া অব্যাহত রেখেছে। বাস্তবে সব সামরিক জেলা, বহর এবং বিমানবাহিত সেনা সদস্যরা অংশ নিচ্ছে।’

ওই অঞ্চলের আরেক বড় মহড়া হচ্ছে রাশিয়া ও বেলারুশের যৌথ মহড়া। আগামী ২০ ফেব্রুয়ারি এই মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এক লাখ ৩০ হাজার সেনা মোতায়েন করে রাশিয়া। এর মধ্যে ৩০ হাজার সেনা বেলারুশের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান