ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২২, ২১:১০আপডেট : ০২ মার্চ ২০২২, ২১:১০

ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের দাবি করেছে রাশিয়া। আন্তর্জাতিক পারমাণবিক নজরদারি সংস্থাকে রাশিয়া জানিয়েছে, জাপোরিজ্জিয়া শহরের কাছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তারা নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ডিনিপার নদীর তীরে এটি অবস্থিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আন্তর্জাতিক আণবিক জ্বালানি সংস্থা (আইএইএ) জানিয়েছে, রাশিয়া তাদের বলেছে বিদ্যুৎকেন্দ্রটির কর্মীরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইউক্রেনে পারমাণবিক পরিচালনাকারী জানিয়েছে, তারা দেশের সব বিদ্যুৎকেন্দের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সবগুলোর কার্যক্রম চলছে।

আইএইএ আরও জানায়, ইউক্রেনের ১৫টি পারমাণবিক জ্বালানি রিঅ্যাক্টরের মধ্যে ছয়টি এই জাপোরিজ্জিয়া কেন্দ্রে রয়েছে।

বিবিসি জানিয়েছে, জাপোরিজ্জিয়ার পাশের শহর এনারগোদারের কাছে স্থানীয়রা সড়ক অবরোধ করছেন বলে খবর পাওয়া গেছে।

পৃথকভাবে ইউক্রেনের পারমাণবিক কর্তৃপক্ষ আইএইএকে বলেছে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে নিরাপত্তা কর্মকাণ্ড পরিচালনায় তাদেরকে সহযোগিতা করার জন্য।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী