পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়ে পাল্টা হুঁশিয়ারি পুতিনের

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২২, ০৯:১৫আপডেট : ১১ মার্চ ২০২২, ১২:২২

রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমাদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি বলেছেন, তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ফিরে গিয়ে পশ্চিমাদের ওপরই আঘাত হানবে। পশ্চিমা দেশগুলোতে খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্য দিতে হবে বলে দাবি করেন তিনি। পুতিন বলেন, মস্কো নিজেদের সমস্যা সমাধান করবে এবং আরও শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে।

ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর কোনও বিকল্প ছিল না বলে দাবি করেন পুতিন। তিনি বলেন, রাশিয়া এমন কোনও দেশ নয়, যারা কিছু অর্থনৈতিক সুবিধার জন্য তাদের সার্বভৌমত্ব নিয়ে সমঝোতা করবে।

রুশ সরকারের এক বৈঠকে পুতিন বলেন, ‘এসব নিষেধাজ্ঞা যেকোনও ঘটনাতেই আরোপ হতো’। তিনি বলেন, ‘কিছু প্রশ্ন, সমস্যা এবং প্রতিকূলতা রয়েছে কিন্তু অতীতে আমরা সেগুলো অতিক্রম করেছি আর এবারও তা অতিক্রম করবো’।

টেলিভিশনে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিন বলেন, ‘শেষ পর্যন্ত, এর সবকিছু আমাদের স্বাধীনতা, আত্মনির্ভরতা এবং সার্বভৌমত্ব বাড়িয়ে দেবে’।

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর দুই সপ্তাহ পর দেওয়া বক্তব্যে ভ্লাদিমির পুতিন মূলত পশ্চিমা নিষেধাজ্ঞাকে তাদের পরাজয় হিসেবে দেখাতে চেয়েছেন। আর রুশ নাগরিকদের তিনি আশ্বস্ত করতে চেয়েছেন যে তার দেশ এই ‘অর্থনৈতিক যুদ্ধ’ কাটিয়ে উঠতে পারবে।

পুতিন জানান, ইউরোপের এক-তৃতীয়াংশ গ্যাসের জোগানদাতা মস্কো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও চুক্তির বাধ্যবাধকতার কারণে তারা রফতানি অব্যাহত রাখবে।

পুতিন বলেন, ‘তারা আমেরিকার বাজারে রাশিয়ার তেল প্রবেশ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে মূল্য বেড়েছে, মুদ্রাস্ফীতি নজিরবিহীন বেশি, ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। তারা তাদের ভুলের জন্য আমাদের দোষারোপের চেষ্টা করছে। আমাদের এটাতে আসলেই কিছু করার নেই।’

সূত্র: রয়টার্স

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের