ইউক্রেনে ডনবাস ‘পূর্ণ মুক্ত’ করতে মনোযোগ দেবে রাশিয়া: রুশ সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০২২, ২২:৫০আপডেট : ২৫ মার্চ ২০২২, ২৩:০০

রাশিয়ার সেনাপ্রধান বলেছেন, ইউক্রেনের ডনবাস অঞ্চলকে 'পূর্ণ মুক্ত' করাতেই মনোযোগ দেবে রুশ বাহিনী। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ দুটি দিক বিবেচনা করা হচ্ছে- প্রথম পুরো ইউক্রেন এবং ডনবাস অঞ্চলে মনোযোগ।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এই মন্তব্য ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের লক্ষ্য থেকে পিছু হটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউক্রেনের উত্তরাঞ্চল ও রাজধানী কিয়েভের আশেপাশে রুশ বাহিনী তীব্র প্রতিরোধে মুখে পড়তে হয়েছে।

রুশ সেনাবাহিনীর অপারেশন বিভাগের জেনারেল স্টাফ সের্গেই রুডস্কয় জানান, লুহানস্ক অঞ্চলের ৯৩ শতাংশ ও ডোনেস্ক অঞ্চলের ৫৪ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, ইউক্রেনের বিমান ও নৌবাহিনীর বেশিরভাগ সক্ষমতা রুশ সেনারা ধ্বংস করেছে। যা সংঘাতের প্রথম ধাপের সফল ইতি ঘটিয়েছে।

তবে রুশ প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের অবরোধকৃত শহরগুলো দখলের বিষয়টি বাতিল করে দেননি। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইউক্রেনের আকাশসীমা বন্ধের উদ্যোগ নেওয়া হলে রাশিয়া তাৎক্ষণিক জবাব দেবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত রাশিয়া আক্রমণ জারি রাখবে।

তবে রুশ বার্তা সংস্থার প্রতিবেদনে এই লক্ষ্যের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম