অবশেষে প্রকাশ্যে আসলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২২, ২০:১৮আপডেট : ২৬ মার্চ ২০২২, ২০:১৮

দীর্ঘদিন নিভৃতে থাকার পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগুর একটি ভিডিও সামনে এসেছে। শনিবার প্রতিরক্ষামন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে তাকে সামরিক বাহিনীর একটি বৈঠকে সভাপতিত্ব করতে এবং অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করতে দেখা গেছে। দুই সপ্তাহের বেশি সময় পর তাকে প্রকাশ্য কোনও কর্মসূচিতে দেখা গেলো।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা ভিডিও বার্তায় সের্গেই শৌইগু বলেন তিনি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সেনাবাহিনীর বাজেট এবং প্রতিরক্ষা শৃঙ্খলা সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলাপ করেছেন।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান তদারকি করছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ পাল্লার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, বিমান সরঞ্জাম এবং কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতি সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

ওই বৈঠকে রাশিয়ার বেশ কয়েক জন শীর্ষ সামরিক কর্মকর্তা যোগ দেন। তাদের মধ্যে চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি জেরাসিমোভও উপস্থিত ছিলেন।

৬৬ বছর বয়সী শৌইগু ২০১২ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। সর্বশেষ তাকে ১১ মার্চ প্রকাশ্যে দেখা যায়। ‘বিশেষ সামরিক অভিযান’ চলার মধ্যে তার প্রকাশ্য অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের