ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো ‘বিপুল অস্ত্র’ ধ্বংসের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ১৬:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৬:৫২

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, পশ্চিমাদের সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র দক্ষিণ-পূর্ব ইউক্রেনে ধ্বংস করেছে রুশ সেনারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এগুলো ধ্বংস করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

এক ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাপোরিজ্জিয়া অ্যালুমিনিয়াম কারখানা এলাকায় সুনির্দিষ্ট দূরপাল্লার সাগরভিত্তিক ক্যালিবার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এখানে রাখা ছিল বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ। যা ইউক্রেনীয় সেনাদের জন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো।

তবে কোন ধরনের অস্ত্র ধ্বংস করা হয়েছে তা জানায়নি রাশিয়া।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে ৪০টি দেশ জার্মানিতে মিলিয়ে হয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়াকে পরাজিত করতে ইউক্রেনীয় সেনাদের জন্য সবকিছু করা হবে।

ডনবাস অঞ্চলে রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে পশ্চিমাদের কাছে ভারী অস্ত্র সহযোগিতা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু যুক্তরাষ্ট্রসহ মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেনের চলমান যুদ্ধ মস্কো ও ন্যাটোর সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। নিজেদের নিরাপত্তা উদ্বেগ থেকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসি মুক্ত করার লক্ষ্য ঘোষণা করে এই এই আক্রমণকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে মস্কো। ইউক্রেন ও পশ্চিমারা চলমান সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিকদের হত্যার অভিযোগ এনেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী