রাশিয়াজুড়ে রহস্যময় বিস্ফোরণ, অস্ত্র গুদামে আগুন

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ১৭:২৮আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৮:০৫

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ প্রদেশে বিস্ফোরণের শব্দে রাতের নীরবতা কেটেছে। রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ভোরে সেখানকার একটি অস্ত্র গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। এছাড়া রাশিয়ার আরও কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের উৎস নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্লাদকভ তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের গ্রাম স্টারায়া নেলিদোভকার অস্ত্র গুদামে বুধবার ভোরে আগুন ধরে যায়। তিনি লেখেন, ‘প্রায় তিনটা ৩৫ মিনিটে বিস্ফোরণের মতো ব্যাপক শব্দে ঘুম ভেঙে যায়। পোস্টটি যখন লিখছি তখন আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’ তবে এসব বিস্ফোরণের সম্ভাব্য উৎস নিয়ে কোনও মন্তব্য করেনি রুশ মিডিয়া।

গভর্নর ব্যাচেস্লাভ গ্লাদকভ জানান এসব বিস্ফোরণে ভবনের ক্ষয়ক্ষতি কিংবা বেসামরিক হতাহতের কোনও তথ্য জানা যায়নি। তবে একই ধরনের শব্দ বেলগোরোদের আরও কয়েকটি শহর থেকে শোনা গেছে বলে জানান তিনি।

ইউক্রেনের খারখিভ অঞ্চলের সীমান্তের কাছাকাছি অবস্থিত বেলগোরোদ। ব্রায়ানস্ক শহর থেকে বেলগোরোদের দূরত্ব প্রায় ২০৫ মাইল। গত ২৫ এপ্রিল ব্রায়ানস্ক শহরের একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়।

বেলগোরোদ ছাড়াও রাশিয়ার আরও কয়েকটি সীমান্তবর্তী প্রদেশে মঙ্গলবার রাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভরোনেজ জেলার সিভিল ডিফেন্স অ্যান্ড ইমার্জেন্সি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রুশ শহরটির শিলোভো এলাকায় দুইটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিস্ফোরণের উৎস নিয়ে কোনও মন্তব্য না করলেও রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন তদন্ত কমিটির কর্মকর্তারা।

শিলোভো এলাকাটি রাশিয়ার বাল্টিমোর সামরিক বিমান ঘাঁটির কাছে অবস্থিত। ইউক্রেন সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় ১৮০ মাইল।

ইউক্রেন থেকে ২৬০ মাইল দূরে রাশিয়ার কুরস্ক প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আঞ্চলিক গভর্নর রোমান স্টারোভোয়িতকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিস্ফোরণের শব্দের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলা বিস্ফোরণের শব্দের মিল রয়েছে। তবে বিস্ফোরণের উৎস নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

সূত্র: নিউজ উইক

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের