ইউক্রেনে হস্তক্ষেপকারীরা বিদ্যুৎ গতির জবাব পাবে: পুতিন

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২২, ২২:৪২আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২২:৪২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইউক্রেনে কোনও দেশ হস্তক্ষেপ করতে তাদেরকে বিদ্যুৎগতির জবাব দেওয়া হবে। বুধবার তিনি এই হুঁশিয়ারি জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

রুশ আইনপ্রণেতাদের পুতিন বলেন, বাইরে থেকে কেউ যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে তাহলে আমাদের জবাব হবে বিদ্যুৎ গতির।

রুশ প্রেসিডেন্ট বলেন, জবাব দেওয়ার সব অস্ত্র আমাদের রয়েছে, কেউ ঠেকাতে পারবে না। আমরা এসব অস্ত্র নিয়ে আস্ফালন করছি না। প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করব।

রুশ নেতা আরও বলেছেন, কেমন জবাব দেওয়া হবে ইতোমধ্যে সে পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তবে তিনি এর বেশি কিছু জানাননি।

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি ও হুমকির বিষয়ে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের আস্ফালনে জড়াবে না। এমন বাগাড়ম্বর খুব বিপজ্জনক ও সহায়ক নয়। পারমাণবিক যুদ্ধে সব পক্ষ হারবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের