কালিনিনগ্রাদে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১৩:২৪আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৩:২৪

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র এবং ন্যাটোর সম্পদের আরও কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কালিনিনগ্রাদে এই ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

কৌশলগত অঞ্চল হিসেবে কালিনিনগ্রাদের গুরুত্ব অনেক বেশি। এই অঞ্চলে রাশিয়ার বাল্টিক বহরের সদর দফতর। তবে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে এর কোনও সীমানা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জার্মানির কাছ থেকে কালিনিনগ্রাদ দখল করে নেয় রাশিয়া। এই অঞ্চলটির সঙ্গে ইইউ এবং ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান চকালভস্ক বিমান ঘাঁটিতে পৌঁছেছে। ‘কৌশলগত প্রতিরোধে বাড়তি পদক্ষেপ’ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সার্বক্ষণিক যুদ্ধকালীন কর্তব্য পালনে প্রস্তুত থাকবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে ওই ঘাঁটিতে যুদ্ধ বিমান পৌঁছাতে দেখা গেলেও কোনও ক্ষেপণাস্ত্র দেখা যায়নি। ধারণা করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র আলাদাভাবে পাঠানো হয়েছে।

ইউক্রেনে আগ্রাসন নিয়ে পশ্চিমের সঙ্গে যখন রাশিয়ার উত্তেজনা বাড়ছে তখন কিনজাল ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলো। রাশিয়া বরাবরই ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের সমালোচনা করে আসছে। মস্কোর দাবি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এই সংঘাতে উস্কানি দিচ্ছে।

ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে কালিনিনগ্রাদে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও সেখানে মোতায়েন করা হয়েছে নির্ভুল-নির্দেশিত ইস্কান্দার ক্ষেপণাস্ত্র এবং বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রুশ সেনাবাহিনী জানিয়েছে, কিনজাল ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এছাড়া এর গতি শব্দের চেয়ে দশগুণ বেশি।

সূত্র: আল জাজিরা

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক