প্রতিরক্ষামন্ত্রীকে তলব করতে পারে রুশ পার্লামেন্ট

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২৯

সম্প্রতি ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর বিপর্যয়ের কারণ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে জিজ্ঞাসাবাদে তলব করার কথা ভাবছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ (দুমা)। বৃহস্পতিবার কমার্স্যান্ট সংবাদপত্রের বরাতে জ্যেষ্ঠ রুশ আইনপ্রণেতা সের্গেই মিরোনভ এমনটাই জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শোইগুকে পার্লামেন্ট সদস্যদের অভ্যন্তরণী রুদ্ধদ্বার বৈঠকে তলবের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে রুশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। রুশ আইন প্রণেতা মিরোনভ গত বুধবার টু্ইট বার্তায় বলেছিলেন, আগামী সোমবার বৈঠকটি হতে পারে।

ইউক্রেন ভূখণ্ডে যুদ্ধের ময়দানে সম্প্রতি নাজুক পরিস্থিতি পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। দখলে নেওয়া বেশ কিছু জায়গার নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাপক চাপে রয়েছে। মূলত ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের মুখে পিছু হটছে রাশিয়া।

বজ্রপাতের গতিতে ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিশাল অংশ নিয়ন্ত্রণের হারানোর পর চলতি সপ্তাহে খোলাখুলিভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে রাশিয়া সশস্ত্র বাহিনী। 

যুদ্ধে থাকা রুশ বাহিনীর দুর্দশার নিয়ে আগেও সমালোচনার মুখে পড়েন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন শোনা যায়।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী