রাশিয়ায় জোরালো হচ্ছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, ব্যাপক ধরপাকড়

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১০:২৭

ইউক্রেন যুদ্ধে নতুন করে সেনা সমাবেশের ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হচ্ছে রাশিয়ায়। নতুন করে শত শত লোক আটক করেছে রুশ নিরাপত্তা বাহিনী। যুদ্ধবিরোধী বিক্ষোভ সামাল দিতে কঠোর অবস্থানে পুতিন প্রশাসন। শনিবার ৩২টি শহরে চলা আন্দোলন থেকে কমপক্ষে ৭২৪ জন প্রতিবাদকারীকে আটক করা হয়েছে।

স্বতন্ত্র বিক্ষোভ নজরদারি সংস্থা ওভিডি-ইনফো বলছে, শনিবার সাধারণ মানুষের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইউক্রেন যুদ্ধের জন্য নতুন করে সাড়ে তিন লাখ সেনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এমন ঘোষণার পরই যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।

রুশ আইনে অনুমতি ছাড়া বিক্ষোভ-সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বেসামরিক নাগরিকদের সামারিক বাহিনীতে নিয়োগে পুতিনের পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজপথে নেমেছেন নানা বয়সীর মানুষ। গত সপ্তাহের বিক্ষোভ থেকে ১ হাজার রাশিয়ানকে আটক করা হয়েছিল। দিন দিন আটকের সংখ্যা বাড়ছেই।

মস্কোয় থাকায় ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদক জানিয়েছেন, পুতিনের পরিকল্পনার বিরুদ্ধে শনিবার ব্যাপক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিল আন্দোলনকারীরা। রাশিয়ার দ্বিতীয় শহর সেন্ট পিটার্সবার্গের একজন বলেন, ‘আমি পুতিনের জন্য যুদ্ধে যেতে চাই না।’

৭০ বছর বয়সী নাটালিয়া দুবোভা বলেন, তিনি এই যুদ্ধের বিরুদ্ধে। তরুণদের জন্য চিন্তিত। কারণ তাদের ফ্রন্ট লাইনে যাওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতেই প্রেসিডেন্ট একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। কোনও সেনা আত্মসমর্পণ করলে অথবা সামরিক বাহিনী থেকে চলে যাওয়ার চেষ্টা কিংবা যুদ্ধে যেতে অস্বীকার করলে তাকে ১০ বছরের কারাদাণ্ডের মুখোমুখি হতে হবে।

ইউক্রেন যুদ্ধে না অংশ নিতে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন অনেকে। প্রতিবেশী জর্জিয়া ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন রাশিয়ানরা। এতে সীমান্তে ব্যাপক চাপ দেখা গেছে। এ অবস্থায় ফিনল্যান্ড নিজেদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম