ক্রিমিয়ায় ড্রোন হামলা প্রতিহত করার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২২, ১৭:২৪আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৭:২৪

দখলকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে করেছে রাশিয়ার নৌবাহিনী। মস্কো মনোনীত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই দাবি করেছে। ক্রিমিয়াতে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহর মোতায়েন রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

টেলিগ্রামে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ বলেছেন, আজ ভোর সাড়ে চারটা থেকে সেভাস্তোপোলে বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি আরও বলেছেন, সবগুলো মনুষ্যবিহীন আকাশযান ভূপাতিত করা হয়েছে।

এর আগে তিনি বলেছিলেন, রুশ নৌবাহিনী ড্রোন হামলা প্রতিহত করছে।

গভর্নর জানিয়েছেন, শহর সতর্কাবস্থায় রয়েছে। শহরের কোনও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। শহরে বন্দরের কাছে একটি ছাত্রাবাত্রের জানালা ভেঙেছে। কিন্তু কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয়দের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম