রাশিয়ায় ওষুধ ঘাটতির স্বীকারোক্তি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৩, ১১:৩৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:০৯

রাশিয়ায় ওষুধ ঘাটতির কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কো নিজেই বিভিন্ন ওষুধ উৎপাদন করলেও যুদ্ধের কারণে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে কিছু ওষুধের ঘাটতি রয়ে গেছে। কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বৈঠকটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। এক প্রতবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। তবে প্রেসক্রিপশনে উল্লেখ থাকে এমন ওষুধ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। কিন্তু দেশটির পরিবহন ও বিমাসহ অন্যান্য খাতে বিধিনিষেধের ফলে পরোক্ষভাবে এই খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, গত বছরের প্রথম তিন চতুর্থাংশে ওষুধের উৎপাদন প্রায় ২২ শতাংশ বেড়েছে। তারপরও কিছু ওষুধের ঘাটতি রয়ে গেছে।

তিনি বলেন, ‘বাজারের ৬০ শতাংশ মেডিসিনই দেশে উৎপাদিত। তবুও কিছু ওষুধে ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি