ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাংক নিয়ে হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৩, ১৫:২৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৫:২৬

ইউক্রেনে মার্কিন ও জার্মান ট্যাংক সরবরাহ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলছে, এ ধরনের ঘটনা কিয়েভের জন্য ‘আরও দুর্ভোগ’ নিয়ে আসবে। বুধবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। 

দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনীয়দের দুর্ভোগের পাশাপাশি এটি  মহাদেশজুড়ে আরও উত্তেজনা তৈরি করবে। তার ভাষায়, ‘দুর্ভাগ্যবশত ন্যাটো থেকে আরও অস্ত্র সরবরাহ ইউক্রেনের মানুষের জন্য আরও ভোগান্তি নিয়ে আসে। এটি মহাদেশজুড়ে আরও উত্তেজনা নিয়ে আসবে। তবে এসব করে রাশিয়াকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না।’

পশ্চিমা সংবাদমাধ্যমগুলো বলছে, ইউক্রেনকে নিজেদের অত্যাধুনিক ট্যাংক সরবরাহে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। পরিকল্পনা অনুযায়ী, কিয়েভকে সর্বাধুনিক প্রযুক্তির ৩০টি এম১ আব্রামস ট্যাংক দেবে ওয়াশিংটন। অন্যদিকে দেশটিতে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাবে জার্মানি। পোল্যান্ড জানিয়েছে, তারাও কিয়েভকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করবে। ১৪টি চ্যালেঞ্জার ট্যাংক দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম