পূর্ব ইউরোপে ৮ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ১৩:২৯আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৩:২৯

পূর্ব ইউরোপজুড়ে রাশিয়ার আক্রমণ মোকাবিলার অনুশীলনের অংশ নিতে ৮ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। এটি শীতল যুদ্ধের পর অঞ্চলটিতে যুক্তরাজ্যের বেশি সংখ্যক সেনা মোতায়েনের অন্যতম ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কয়েক ডজন ট্যাংক ফিনল্যান্ড থেকে শুরু করে নর্থ মেসিডোনিয়া পর্যন্ত মোতায়েন করা হবে।  ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বর্ধিত পরিকল্পনার আওতায় এই গ্রীষ্মেই এসব সেনা মোতায়েন করা হবে।

ব্রিটিশ সেনাদের সঙ্গে মহড়ায় অংশ নেবে ন্যাটো ও জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স অ্যালায়েন্স, যে জোটে রয়েছে ফিনল্যান্ড ও সুইডেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন আগে এই পরিকল্পনা করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেশী দেশে রাশিয়ার আক্রমণের পর সেই পরিকল্পনাকে বর্ধিত করা হয়েছে।

কমান্ডার ফিল্ড আর্মি লে. জেনারেল রালফ উডডিসে বলেন, ইউরোপের প্রতিরক্ষা এবং রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ব্রিটিশ সেনাদের ধারাবাহিক মহড়ায় এই দুটি বিষয় গুরুত্ব পাবে।

যুক্তরাজ্যের মোতায়েনকৃত সেনা সংখ্যা ৮ হাজার পর্যন্ত হতে পারে। ইউরোপের ভূখণ্ডে তারা এপ্রিল ও জুনে মহড়ায় অংশ নেবে।

প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ইউরোপের নিরাপত্তা আর আগে কখনও এত গুরুত্বপূর্ণ ছিল না। এই অনুশীলনে আমাদের সেনারা মিত্র দেশ, ন্যাটোর অংশীদার ও জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সের সঙ্গে অংশ নেবে। এটি শীতল যুদ্ধের পর বৃহত্তম যৌথ সেনা মোতায়েনের অন্যতম ঘটনা।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী