পুতিনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দেওয়ায় তাকে ‘জিনিয়াস’ (প্রতিভাবান) আখ্যা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডানপন্থী একটি রেডিও শোতে হাজির হলে ট্রাম্পের কাছে পুতিনের সেনা পাঠানোর জবাবে বাইডেনের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাওয়া হয়।

ট্রাম্প বলেন, ‘গতকাল যেখানে ছিলাম সেখানে একটি টিভি স্ক্রিন ছিল আর আমি বলেছিলাম, এটাকেই বলে প্রতিভা’। তিনি বলেন, পুতিন ইউক্রেনের বড় একটি অংশ নিয়ে ঘোষণা দিয়েছেন। পুতিন এটাকে স্বাধীন ঘোষণা করেছেন। ওহ, এটা অসাধারণ। সেকারণে পুতিন এখন বলছেন, ‘এটা স্বাধীন-ইউক্রেনের একটা বড় বড় অংশ।’

ট্রাম্প বলেন, ‘আমি বললাম এটা কতটা বুদ্ধিদীপ্ত? আর সে এখন ভেতরে প্রবেশ করতে যাচ্ছে আর শান্তিরক্ষী হচ্ছে। ওই শক্তিশালী শান্তি বাহিনী... আমরাও আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ব্যবহার করতে পারি।’

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বলতে পারেন এটা খুবই বুদ্ধির কাজ। আর আপনারা জানেন বাইডেন কি প্রতিক্রিয়া দেখিয়েছেন? কোনও প্রতিক্রিয়া দেখাননি।’

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম