ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ অভিযানকে ‘পুতিনের যুদ্ধ’ বলে আখ্যায়িত করবেন তিনি। একইসঙ্গে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করছেন বলেও জানিয়েছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে প্রেসিডেন্টের বলার কথা রয়েছে, 'আমরা ইতিহাস থেকে এই বিষয়টি শিখেছি- স্বৈরশাসকরা তাদের আগ্রাসনের জন্য মূল্য দেয় না। তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা সামনে অগ্রসর হতে থাকে। আমেরিকা এবং বিশ্বের জন্য হুমকি বাড়তে থাকে'।
বাইডেন আরও বলবেন, 'পুতিনের যুদ্ধ ছিল পূর্ব পরিকল্পিত এবং বিনা প্ররোচনায়। তিনি কূটনীতির সব ধরনের চেষ্টা প্রত্যাখ্যান করেছিলেন। পুতিন ভেবেছিলেন পশ্চিম এবং ন্যাটো কোনও প্রতিক্রিয়া দেখাবে না। পুতিনের ভাবনা ভুল ছিল। আমরা প্রস্তুত ছিলাম।
সূত্র: আল জাজিরা।









