বার্ষিক ভাষণে রুশ আগ্রাসন নিয়ে যা বললেন বাইডেন

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২২, ০৯:০৬আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯:০৬

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ শুরু করেছেন। ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসির আহ্বানে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ভাষণ শুরু করেন তিনি। শুরুতেই সমবেত আইনপ্রণেতাদের শুভেচ্ছা জানানোর পর ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন ইউক্রেনে আগ্রাসনের জন্য ভ্লাদিমির পুতিনকে একাই দায়ী করা যায়। মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন রুশ নেতা আগ্রাসনের কারণে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্য দিতে থাকবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন ইউরোপীয় মিত্রদের নিয়ে তিনি রুশ নেতা এবং তার ঘনিষ্ঠদের বিলাসী সামগ্রী জব্দ করা হবে। জো বাইডেন বলেন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেখিয়েছে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমারা।

বাইডেন বলেন, ‘ইতিহাসে দেখা গেছে, যখন আগ্রাসনের জন্য স্বৈরশাসকদের মূল্য দিতে হয়নি তখন তারা আরও বিশৃঙ্খলার কারণ হয়েছে।’ রাশিয়ার ‘পূর্বনির্ধারিত এবং উস্কানিহীন’ হামলার নিন্দা জানিয়েছে বাইডেন বলেন ‘স্বাধীনতা প্রিয় দেশগুলো’ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে।

বাইডেন বলেন, ‘পুতিন ভুল ছিলেন। আমরা প্রস্তুত।’ তিনি বলেন, ‘ছয় দিন আগে, রাশিয়ার ভ্লাদিমির পুতিন উদার বিশ্বের ভিত্তি নাড়িয়ে দিতে চেয়েছিলেন, ভেবেছিলেন তিনি হুমকির পথ ধরে তাদের নত করে ফেলবে। তবে তার হিসেব ভুল ছিল।’

ইউক্রেনীয় জনগণকে ‘শক্তির দেয়াল, যা পুতিন কল্পনাও করেননি’ হিসেবে আখ্যা দেন বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনীয় জনগণের প্রশংসা করেন তিনি। কংগ্রেসে উপস্থিত যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে দাঁড়িয়ে আইনপ্রণেতাদের স্বীকৃতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ রাতে এই চেম্বারে উপস্থিত সকলেই চলুন ইউক্রেন এবং পুরো পৃথিবীকে একটি সন্দেহাতীত সংকেত পাঠাই।’

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম