ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: হোয়াইট হাউজ

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২২, ১১:৩১আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫:৩৬

ইউক্রেনে রাসায়নিক কিংবা জৈব অস্ত্র ব্যবহার করে রাশিয়া হামলার পরিকল্পনা করতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ। প্রেস সেক্রেটারি জেন পিসাকি এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্র জৈব ও রাসায়নিক অস্ত্রের ল্যাব পরিচালনা করছে বলে রাশিয়া যে দাবি করেছে তা অযৌক্তিক। তিনি বলেন, এই মিথ্যা দাবি করে মস্কো তাদের পূর্বনির্ধারিত এবং উসকানিহীন হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার ‘নিশ্চিত ষড়যন্ত্র’ করছে।

এর আগে বুধবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী এক টুইট বার্তায় দাবি করেন, রাশিয়া ইউক্রেনে থার্মোবারিক রকেট ব্যবহার করেছে। এসব রকেট ভ্যাকুয়াম বোমা নামেও পরিচিত। কারণ, আশপাশের বাতাসে থাকা অক্সিজেন শোষণ করে উচ্চ-তাপমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম এটি।

পশ্চিমা কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুললেও পাল্টা অভিযোগ তুলেছে মস্কো। যুক্তরাজ্যের রুশ দূতাবাসের এক বিবৃতিতে দাবি করা হয়, ইউক্রেনীয় ল্যাবরেটরিতে জৈব অস্ত্র তৈরির উপাদান তৈরি হওয়ার ‘সাম্প্রতিক নথি পেয়েছে’ তারা। এসব অস্ত্র তৈরিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থায়ন করছে বলে দাবি করে রুশ দূতাবাস।

তবে রাশিয়ার ওই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, বহু বছর ধরে ইউক্রেন এবং অন্য দেশগুলো নিয়ে এই একই ধরনের ভুয়া তথ্যের প্রচারণা চালিয়ে আসছে রাশিয়া।

সূত্র: বিবিসি

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম