রুশ সীমান্তে ১২ হাজার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র: বাইডেন

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২২, ১৮:৩৪আপডেট : ১২ মার্চ ২০২২, ১৮:৩৪

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় ১২ হাজার মার্কিন সেনা পাঠানো হয়েছে। শুক্রবার হাউজ ডেমোক্র্যাটিক ককাসে দেওয়া ভাষণে তিনি এই তথ্য তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইউক্রেনে যুদ্ধে জয়ী হবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বাইডেন বলেছেন, রাশিয়ার সামরিক হামলার ঘটনায় ইউক্রেনের জনগণ উল্লেখযোগ্য সাহসিকতা ও বীরত্বের প্রমাণ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা সহযোগিতা দেশটির প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ছিল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেনকে যখন সহযোগিতা দিচ্ছি, একই সময়ে ইউরোপে আমাদের মিত্রদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো অব্যাহত রাখব। আমরা একটি দ্ব্যর্থহীন বার্তা পাঠাচ্ছি যে, আমরা ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এইকারণে রাশিয়ার সঙ্গে সীমান্তবর্তী লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ার মতো দেশে আমি ১২ হাজার মার্কিন সেনা মোতায়েন করেছি। স্বীকার করছি, আমরা যদি রুশ হামলায় পাল্টা পদক্ষেপ নেই তাহলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু ন্যাটো ভূখণ্ড রক্ষার একটি পবিত্র দায়িত্ব আমাদের রয়েছে। যদিও ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলার তিনদিন আগে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চল ডোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন পুতিন।

সূত্র: এনডিটিভি

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক