রাশিয়াকে সহায়তা দিলে চীনকে পরিণতি ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০২২, ০৬:৩২আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৬:৩২

ইউক্রেনে আগ্রাসনের কারণে আরোপ করা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে কোনও সহায়তা দিলে চীনকে ‘অবশ্যই’ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একথা বলেছেন। সোমবার অবশ্য রোমে তার সঙ্গে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচির বৈঠকের কথা রয়েছে। এর আগে এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কর্মকর্তা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর চীনের কাছে সামরিক সরঞ্জাম চায় রাশিয়া। এতে হোয়াইট হাউজে উদ্বেগ ছড়িয়ে পড়ে যে, বেইজিং হয়তো ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা দেওয়ার পশ্চিমা উদ্যোগকে অবহেলা করতে পারে। রবিবার ফিনান্সিয়াল টাইমস ও ওয়াশিংটন পোস্ট এই খবর জানায়।

এসব প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগুই বলেন, ‘আমি কখনই এরকম কিছু শুনিনি।’ তিনি জানান ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে ‘অরাজক’ বলে মনে করে। তিনি বলেন, ‘সংকটের শান্তিপূর্ণ সমাধানে সব ধরনের গঠনমূলক উদ্যোগকে আমরা উৎসাহিত এবং সমর্থন করছি।’

রবিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে আগ্রাসন চালানোর আগে রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে জানতো চীন। তবে বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে বেইজিং বুঝে উঠতে পারেনি বলে দাবি করেন তিনি।

বর্তমানে ওয়াশিংটন বেইজিংয়ের ওপর নজর রাখছে বলে জানান জ্যাক সুলিভান। রাশিয়াকে অর্থনৈতিক বা বস্তুগত কোনও সহায়তা দেওয়া হচ্ছে কিনা তার ওপর নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। সুলিভান বলেন, ‘আমরা সরাসরি এবং ব্যক্তিগতভাবে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করছি, রাশিয়ার ক্ষতি কাটিয়ে উঠতে নিষেধাজ্ঞা এড়ানোর বড় কোনও পদক্ষেপ নেওয়া হলে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।’

মার্কিন উপদেষ্টা জানান, এসব নিষেধাজ্ঞা থেকে বাঁচতে কোনও দেশ থেকে, বা পৃথিবীর কোনও জায়গা থেকে রাশিয়াকে কোনও লাইফলাইন পেতে দেওয়া হবে না।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম