ইউক্রেনকে ‘কিলার ড্রোন’ দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২২, ১১:৩৪আপডেট : ১৭ মার্চ ২০২২, ১১:৩৪

ইউক্রেনে একশ’ কিলার ড্রোন পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ঘোষণা করা বড় আকারের সামরিক সহায়তার প্যাকেজের আওতায় এসব ড্রোন সরবরাহ করা হবে। এই ‘সিদ্ধান্তের সঙ্গে পরিচিত’ সূত্রের বরাতে এই খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সামরিক সূত্র জানিয়েছে, সুইচব্লেড-৩০০ নামে পরিচিত এই কিলার ড্রোনটি মার্কিন বাহিনী পিঠে পরা ব্যাগ থেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি কামিকাজে ড্রোন নামেও পরিচিত।

কংগ্রেসীয় কর্মকর্তারা এনবিসি নিউজকে জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির নকশা করা হয়েছে সেনাদলের ওপর সুনির্দিষ্টভাবে আঘাত হানার জন্য। কয়েক মাইল দূর থেকে এটি লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে।

রাশিয়ার নকশা করা হলেও এই অস্ত্রটি বেশ কয়েকটি ইউরোপীয় ন্যাটো সদস্যের কাছে রয়েছে। আর সেই কারণে ইউক্রেনের সামরিক বাহিনীতে তা সংযুক্ত করা সম্ভব হবে মনে করা হচ্ছে।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম