ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, প্রমাণ যোগাড় হচ্ছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২২, ১১:৩০আপডেট : ১৮ মার্চ ২০২২, ১১:৩৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের সঙ্গে তিনি একমত। বৃহস্পতিবার ব্লিনকেন জানান, এই অপরাধ প্রমাণে মার্কিন বিশেষজ্ঞরা প্রামাণিক তথ্য যোগাড়ের কাজ করছেন।

একদিন আগে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, তার বিশ্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘যুদ্ধাপরাধী’। তবে পরে হোয়াইট জানায় গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কোনও আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়েছে কিনা তা নির্ধারণে আনুষ্ঠানিকতা শুরু হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, ‘ব্যক্তিগতভাবে, আমি একমত’। তিনি বলেন, ‘ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু বানানো যুদ্ধাপরাধ’। গত কয়েক সপ্তাহের ধ্বংসযজ্ঞের পর ‘রুশ বাহিনী অন্য কোনও কিছু করছে সেই সিদ্ধান্তে পৌঁছানো কঠিন’, বলেও মন্তব্য করেন তিনি।

বাইডেনের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য ভাষা’ আখ্যা দেয় ক্রেমলিন। মস্কো বলছে তারা ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে’। এর উদ্দেশ্য প্রতিবেশী দেশটিকে ‘নিরস্ত্রীকরণ করা এবং নাৎসীমুক্ত’ করা। বেসামরিকদের লক্ষ্যবস্তু বানানোর কথা অস্বীকার করেছে তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া সম্প্রতি হাসপাতাল, স্কুল, বেসামরিক মানুষেরা আশ্রয় নেওয়া একটি থিয়েটারে হামলা চালিয়েছে। অ্যান্টনি ব্লিনকেন দাবি করেন, এসব হামলা বেসামরিকদের ওপর হামলার দীর্ঘ তালিকার একটি অংশ মাত্র।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম