রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের পথে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২২, ০৬:২২আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৬:৩২

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রাশিয়ায় সবধরনের বিনোয়োগ নিষিদ্ধ থাকছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযানে নামে রাশিয়ান বাহিনী। অভিযানের ফলে ইউক্রেনের অনেক গুরুত্বপূর্ণ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গোলা হামলায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের একাধিক বার শান্তি আলোচনা হলেও তেমন কোনও উল্লেখযোগ্য ফলাফল এখনও অর্জিত হয়নি।

অভিযানের শুরু থেকেই পুতিন ও রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জাপানসহ অনেক দেশ। মূলত রাশিয়াকে এক ঘরে করে ফেলা পশ্চিমা দুনিয়ার টার্গেট। সেই সঙ্গে অর্থনৈতিকভাবে অনেকটা পঙ্গু হয়ে যায় যেন দেশটি।

হামলা এখনও বন্ধ না হওয়ায় মঙ্গলবার রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আনলো যুক্তরাষ্ট্র। এদিন সংবাদ সম্মেলনে জেন সাকি বলেন, রাশিয়ান সরকারি কর্মকর্তা, তাদের পরিবার, রুশ মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হবে।

মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটনের এমন কঠোর নিষেধাজ্ঞার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি ক্রেমলিনকে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম