গ্যাস সরবরাহে পোল্যান্ড ও বুলগেরিয়াকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ২২:৫১আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২২:৫১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ গ্যাসের সরবরাহ বন্ধ হওয়ার ফলে পোল্যান্ড ও বুলগেরিয়াকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে কাজ করবে এবং প্রাকৃতিক গ্যাস গতিমূখ বদলে দেশ দুটির কাছে বিক্রি করা হতে পারে। বৃহস্পতিবার তিনি একথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউরোপের দুই দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের মিত্র এই দেশ দুটিও তা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম বুধবার (২৭ এপ্রিল) থেকে তাদের সরবরাহ বন্ধের কথা জানিয়ে দিয়েছে।

বাইডেন বলেন, পোল্যান্ড ইঙ্গিত দিয়েছে তাদের কাছে উল্লেখযোগ্য গ্যাসের মজুত রয়েছে। বুলগেরিয়ার মজুত খুব বেশি না।

তিনি আরও বলেন, আমরা মিত্র জাপানের সঙ্গে কাজ করছি। হয়ত তাদের বিক্রিত কিছু প্রাকৃতিক গ্যাসে পোল্যান্ড ও বুলগেরিয়া যেতে পারে। এই পর্যায়ে এটুকু আমি বলতে পারছি।

সম্প্রতি ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে রুশ জ্বালানি নিতে হলে ডলারের বদলে রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ পরিশোধের বাধ্যবাধকতা আরোপের ঘোষণা দেয় মস্কো। অন্যথায় তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে মস্কোর ওই শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানায় পোল্যান্ড ও বুলগেরিয়া। একারণে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের