রুশ টিভি ও ব্যাংক নির্বাহীদের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২২, ০৬:০৪আপডেট : ০৯ মে ২০২২, ০৬:০৪

রাশিয়ার তিনটি টেলিভিশন স্টেশন নিষিদ্ধের পাশাপাশি গ্যাজপ্রোমব্যাংকের নির্বাহীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে রবিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে রুশ নাগরিকদের ব্যাংকিং সেবা দেওয়া নিষিদ্ধ করেছে ওয়াশিংটন।

ইউক্রেনে আগ্রাসনের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর সবশেষ উদ্যোগের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জি৭ গ্রুপের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভার্চুয়াল বৈঠকের মধ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গ্যাজপ্রোমব্যাং নির্বাহীদের বিরুদ্ধে এবারই প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস রফতানির এই বিশালাকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ বরাবর এড়াতে চেয়েছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। রাশিয়ার গ্যাসের মূল ক্রেতা ইউরোপে সরবরাহ বিঘ্ন ঘটাতে পারে এমন পদক্ষেপ এড়াতে চেয়েছে তারা।

বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘এটা পূর্ণ নিষেধাজ্ঞা নয়। আমরা গ্যাজপ্রোম এর সম্পদ জব্দ করছি না বা গ্যাজপ্রোমের সঙ্গে কোনও লেনদেন নিষিদ্ধ করছি না।’ তিনি আরও বলেন, ‘আমরা যা ইঙ্গিত করছি তা হচ্ছে গ্যাজপ্রোমব্যাংক কোনও নিরাপদ আশ্রয়স্থল নয়, এবং আমরা তাদের কিছু শীর্ষ ব্যবসায়িক নির্বাহীর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছি... একটি শীতল প্রভাব তৈরি করতে।’

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম