ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধে প্রস্তুত পুতিন: মার্কিন গোয়েন্দা প্রধান

বিদেশ ডেস্ক
১০ মে ২০২২, ২৩:০৬আপডেট : ১০ মে ২০২২, ২৩:০৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং পূর্বাঞ্চলীয় ডনবাসে রাশিয়ার বিজয়ে এই যুদ্ধ থামবে না। নতুন এক সতর্কবার্তায় এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান আভরিল হেইনেস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর প্রধান আভরিল হেইনেস সিনেটের এক শুনানিতে বলেছেন, আগামী কয়েক মাসে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বাড়তে পারে এবং তা আরও অনিশ্চিত হতে পারে।

তিনি বলেন, চলমান প্রবনতা প্রেসিডেন্ট পুতিনের আরও কঠোর পথে ধাবিত হওয়ার বাড়িয়ে দিচ্ছে।

মার্কিন গোয়েন্দা প্রধান সতর্ক করে জানান, রাশিয়া মলদোভার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ার সঙ্গে একটি স্থল করিডোর স্থাপন করতে চাইতে পারে। প্রেসিডেন্ট পুতিন রাশিয়াতে মার্শাল ল জারি করতে পারেন।

হেইনেস জানান, সময় গড়ানোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা দুর্বল হয়ে পড়বে বলে ভাবছেন পুতিন। কিন্তু তিনি মনে করেন পুতিন যদি রাশিয়ার ওপর বাইরের হুমকির আশঙ্কা করেন কেবল তখন ক্রেমলিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম