হিমার্স রকেটসহ ইউক্রেনে আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২২, ১৬:৩৩আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৬:৩৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৫০ কোটি ডলার মূল্যের নতুন একটি অস্ত্র প্যাকেজ ইউক্রেনে পাঠানোর আদেশে স্বাক্ষর করেছেন। শুক্রবার বাইডেনের স্বাক্ষর করা এই প্যাকেজে থাকছে আরও চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) ও গোলাবারুদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউক্রেন যখন রাশিয়ার ভারী কামানোর গোলা মোকাবিলা করছে যখন দেশটির সামরিক সামর্থ্য বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র এই নতুন সহযোগিতা পাঠাচ্ছে।

২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর থেকে রুশ সেনারা ক্রিমিয়া সংশ্লিষ্ট দক্ষিণাঞ্চলীয় বেশ কিছু ভূখণ্ড দখল করেছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। আক্রমণের এই পর্যায়ে রাশিয়া ধীরে ধীরে পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদীদের অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিচ্ছে। রাশিয়া এই দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছিুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, নতুন চারটি হিমার্স পাঠানোর ফলে ইউক্রেনকে দেওয়া এই রকেট ব্যবস্থার সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে।

তিনি বলেন, ইউক্রেন এখন সফলভাবে রাশিয়ার অবস্থানে হামলা চালাতে পারছে। শুধু রণক্ষেত্র নয়, দূরবর্তী রুশ লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা ইউক্রেন অর্জন করেছে। তারা রাশিয়া কামান অভিযানে বাধা তৈরি করছে।

এই সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের পাঠানো দুটি হিমার্স ব্যবস্থা ও একটি অস্ত্রাগার ধ্বংস করেছে।

গত মাসে রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলা না চালানোর নিশ্চয়তা কিয়েভের পক্ষ থেকে দেওয়ার পর যুক্তরাষ্ট্র অত্যাধুনিক রকেট ব্যবস্থা পাঠাতে শুরু করেছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেছেন, ইউক্রেনে হিমার্স ব্যবস্থা দিয়ে দেশটির ভূখণ্ডের বাইরে হামলা চালায়নি।

নতুন এই অস্ত্র প্যাকেজে হাউইটজার কামান ব্যবস্থার জন্য নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো এতদিন কিয়েভকে সরবরাহ করা হয়নি।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। মস্কো এই অভিযানকে ইউক্রেনকে নাৎসিমুক্ত করতে বিশেষ সামরিক অভিযান হিসেবে দাবি করেছে।

নতুন ৪০ কোটি ডলারের অস্ত্র সহযোগিতার ফলে যুদ্ধ শুরুর পর ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহযোগিতার পরিমাণ দাঁড়িয়েছে ৭.৩ বিলিয়ন ডলার।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম