ইউক্রেনে ১ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ২১:৩১আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২১:৩৪

ইউক্রেনের জন্য নতুন ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকতে পারে দূরপাল্লার অস্ত্র ও আর্মর্ড মেডিক্যাল ট্রান্সপোর্ট ভেহিক্যাল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত হওয়া তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এখন পর্যন্ত এটিই হবে বৃহত্তম প্যাকেজ। সোমবার এই সহযোগিতার কথা ঘোষণা করা হতে পারে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনকে ৮.৮ বিলিয়ন ডলার সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট জো বাইডেন এখনও পরের অস্ত্র প্যাকেজে স্বাক্ষর করেননি। তারা সতর্কতা অবলম্বন করে বলছেন, বাইডেন স্বাক্ষরের আগে অস্ত্র প্যাকেজের মূল্য ও সরঞ্জাম বদলে যেতে পারে।

তবে বর্তমান অবস্থায় স্বাক্ষর করলে এই অস্ত্র প্যাকেজের মূল্য দাঁড়াবে ১ বিলিয়ন ডলার। এর মধ্যে থাকবে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) এবং ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমস (নাসামস)। এছাড়া থাকবে ৫০টি এম১১৩ আর্মর্ড মেডিক্যাল ভেহিক্যাল।

পেন্টাগন সম্প্রতি ঘোষণা দিয়েছে, ইউক্রেনীয়দের জার্মানির রামস্টেইন বিমানঘাঁটির কাছে একটি মার্কিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

গত সোমবার পেন্টাগন ইউক্রেনের জন্য একটি পৃথক নিরাপত্তা প্যাকেজের ঘোষণা দিয়েছে। এর মূল্য ছিল ৫৫০ মিলিয়ন ডলার। এতে হিমার্স-এর অতিরিক্ত গোলাবারুদ ছিল।

এই বিষয়ে হোয়াইট হাউজ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক