ইউক্রেনের দূরপাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র প্রয়োজন নেই: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ১৯:৫২আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৯:৫২

রাশিয়ার আক্রমণের পরও ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন মনে করে, যে নির্ভুল গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতোমধ্যে ইউক্রেনকে সরবরাহ করা হয়েছে তা যুদ্ধের এই পর্যায়ের সবচেয়ে উপযুক্ত অস্ত্র। বৃহস্পতিবার মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহযোগিতা ঘোষণা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি কোলিন কাহল বলেছেন, এই পর্যায়ে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) অস্ত্র ইউক্রেনের প্রয়োজন নেই। এসব অস্ত্র ২৮০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম।

জুন থেকে যুক্তরাষ্ট্র ১৬টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) সরবরাহ করেছে ইউক্রেনকে। যা রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ সক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ইউক্রেন হিমার্স থেকে গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (জিএমএলআরএস) ছুড়ছে ইউক্রেন। এগুলো সফলভাবে কমান্ড পোস্ট ও অস্ত্র গুদামসহ রুশ সামরিক স্থাপনায় আঘাত হানছে।

যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেন আরও শতাধিক হিমার্স ব্যবস্থা চেয়েছে। এগুলো দিয়ে এটিএসিএমএস নিক্ষেপ করা যাবে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এগুলো সরবরাহ করতে সম্মত হয়নি।

বুধবার সংবাদ সম্মেলনে কাহল বরেছেন, ইউক্রেনকে যেসব জিএমএলআরএস দেওয়া হয়েছে এগুলোর পাল্লা ৭০ থেকে ৮০ কিলোমিটার। দূরপাল্লার এটিএসিএমএস-এর তুলনায় ইউক্রেনের জন্য এগুলোই ভালো আক্রমণের অস্ত্র।

কাহল বলেন, আমরা তাদের কয়েকশ’ নির্ভুল গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছি। ইউক্রেনীয়রা নিপুনভাবে যুদ্ধক্ষেত্রে এগুলো কাজে লাগাচ্ছে।

জুলাই মাসে আসপেন সিকিউরিটি ফোরামে দেওয়া বক্তব্যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন, ইউক্রেনকে এটিএসিএমএস সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। কারণ এগুলো রুশ ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করা হতে পারে। এমনটি ঘটলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়বে এবং তৃতীয় যুদ্ধের দিকে পরিস্থিতি এগিয়ে যেতে পারে।

১৯ আগস্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তাও সাংবাদিকদের বলেছিলেন, এটিএসিএমএস-এর জন্য ইউক্রেন যে অনুরোধ জানিয়েছে তা পূরণ করবে না যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে এগুলো দিয়ে তারা রুশ ভূখণ্ডে হামলা চালাবে না।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম