স্নায়ুযুদ্ধের পর প্রথমবার পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে বিশ্ব: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২২, ১১:৩২আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৬:৪৭

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘তামাশা’ করছেন না বলে সতর্ক করেছেন জো বাইডেন। এমনকি স্নায়ুযুদ্ধের পর বিশ্ব প্রথমবার পারমাণবিক (আরমাগেডন) বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পুতিনের হুঁশিয়ারির মধ্যেই বৃহস্পতিবার এ মন্তব্য করলেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন: এটি কোনও কথার কথা না, পারমাণবিক হামলার হুমকি পুতিনের 

বৃহস্পতিবার নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন বলেন, আমরা কেনেডি এবং কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর এ ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে পড়িনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমি মোটামুটি চিনি। তিনি যখন কৌশলগত পারমাণবিক অস্ত্র, জৈবিক বা রাসায়নিক অস্ত্রের ব্যবহারের হুমকি দেন তখন মোটেই তামাশা করছেন না।

আরও পড়ুন: পারমাণবিক যুদ্ধ এড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: রাশিয়া

উল্লেখ্য, কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে ১৯৬২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক যুদ্ধে জড়ানোর পরিস্থিতি তৈরি হয়। ওই প্রসঙ্গ টেনে মার্কিন বাইডেন আরও বলেন, ‘কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি রয়েছে।’

আরও পড়ুন: পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সম্প্রতি পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। জাতির উদ্দেশে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন, নিজেদের অস্ত্র দিয়ে পশ্চিমাদের, ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের’ সাড়া দিতে তিনি প্রস্তুত। রাশিয়া যদি মনে করে আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তাহলে আমাদের কাছে থাকা সব পদ্ধতি ব্যবহার করব। এটি শুধু কথার কথা না।’

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের