ইউক্রেনকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২২, ১৭:৪৬আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৯:২৪

রাশিয়ার ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে অত্যাধুনিক হক (এইচএডব্লিউকে) আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন।

হক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থাটি স্টিঞ্জার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আপগ্রেড সংস্করণ। স্টিঞ্জার হলো স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার আক্রমণ শুরুর পর স্টিঞ্জার ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।  

ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসন প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি (পিডিএ) ব্যবহার করবে। ভিয়েতনাম যুদ্ধের সময়কার প্রযুক্তিতে এই হক সরঞ্জাম তৈরি হলেও বেশ কয়েক দফা এগুলো হালনাগাদ করা হয়েছে। পিডিএ’র আওতায় যুক্তরাষ্ট্র জরুরি পদক্ষেপ হিসেবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিজেদের মজুত থেকে দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম অন্য দেশকে সরবরাহ করতে পারে।

ঠিক কতটি হক ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরবরাহ করবে তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এই বিষয়ে হোয়াইট হাউজ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

রেথিওন টেকনোলজিসের তৈরিকৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আদি সংস্করণ হলো হক ব্যবস্থা। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার কথা বিবেচনা করছে না হোয়াইট হাউজ।

এই মাসের শুরুতে রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, চারটি হক লঞ্চার ইউক্রেনকে সরবরাহ করতে চায় স্পেন।

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র শুরুতে হক ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। কারণ, মার্কিন লঞ্চারগুলো মেরামত করার মতো উপযুক্ত অবস্থায় রয়েছে কিনা তা অস্পষ্ট।

কয়েক দশক ধরে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের মজুতে রয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এই সপ্তাহের শেষ দিকে একটি পিডিএ অনুমোদনের কথা বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয় মার্কিন কর্মকর্তা বলেছেন, এর আকার হবে সর্বশেষ নিরাপত্তা সহযোগিতার অর্ধেকের মতো। সর্বশেষ ইউক্রেনকে ৭০০ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম