রাশিয়াকে অস্ত্র সরবরাহের দ্বারপ্রান্তে থাকতে পারে চীন, ব্লিঙ্কেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৫

যুক্তরাষ্ট্র মনে করে, ইউক্রেনে চলমান যুদ্ধে চীন রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের দ্বারপ্রান্তে থাকতে পারে। এর ফলে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়িকে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের পার্শ্ববৈঠকে দুই মন্ত্রীর বৈঠকে এই সতর্কতার জানিয়েছেন ব্লিনকেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে রাশিয়াকে সহযোগিতা দেওয়া থামানোর জন্য।

চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েই চলেছে। মস্কোর কাছ থেকে তেল কিনছে বেইজিং। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি ৭ দেশগুলোর বেঁধে দেওয়া সর্বোচ্চ মূল্যের চেয়ে কম দামে।

মার্কিন সংবাদমাধ্যমকে ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে রাশিয়াকে বন্দুক ও অস্ত্রসহ সম্ভাব্য সহযোগিতা প্রদানের বিষয়টি বিবেচনা করছে চীন।

ব্লিঙ্কেন বলেন, এই তথ্যের ভিত্তিতে আমাদের এখন যে উদ্বেগ তা হলো , তারা হয়ত প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে। আমরা তাদের কাছে স্পষ্ট করেছি, এটি আমাদের মধ্যে এবং আমাদের সম্পর্কে গুরুতর প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্র মনে করেন, চীন ইতোমধ্যে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াইরত ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে।

নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসও রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ না করার বিষয়ে চীনকে হুঁশিয়ারি জানিয়েছেন। তবে চীন যে এমন অস্ত্র রাশিয়াকে সরবরাহের বিষয়টি বিবেচনা করছে, তা তার ভাষণে উঠে আসেনি।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম