ক্রেমলিনে ড্রোন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৩, ০৪:০০আপডেট : ০৫ মে ২০২৩, ০৪:২৫

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টায় ক্রেমলিনে কথিত ড্রোন হামলার পরিকল্পনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। একে ‘হাস্যকর দাবি’ হিসেবে বর্ণনা করেছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার বলেন, ‘রুশ প্রেসিডেন্টের বাসভবনে হামলার সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই। পেসকভ যে অভিযোগ এনেছেন, তার কোনও ভিত্তি নেই। আরও স্পষ্টভাবে যদি বলতে হয়, সেক্ষেত্রে আমি বলবো, পেসকভের অভিযোগ পুরোপুরি মিথ্যে।’

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার অভিযোগ করে বলেন, ‘এ হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল, তাতে সন্দেহ নেই। এমন হামলার সিদ্ধান্ত কিয়েভ থেকে নয় ওয়াশিংটন থেকেই নেওয়া হয়।’

পাল্টা প্রতিক্রিয়ায় বাইডেন প্রশাসনের কর্মকর্তা জন কিরবি বলেন, এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সম্পর্ক নেই। প্রকৃত ঘটনা কী ঘটেছে তাও আমরা জানি না। নিশ্চিত করতে পারি, এখানে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা ছিল না।

ওয়াশিংটন কখনও ইউক্রেনকে তার সীমান্তের বাইরে হামলা চালাতে উৎসাহ দেয়নি। এমনকি যুক্তরাষ্ট্র কোনও নেতার ওপর হামলাকেও সমর্থন করে না বলেও মন্তব্য করেন কিরবি।

বুধবার (৩ মে) রুশ সরকারের এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, মস্কোতে পুতিনের সরকারি বাসভবনের কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। ক্রেমলিন বলছে,পরিকল্পিত সন্ত্রাসী হামলায় পুতিনকে হত্যার চেষ্টা হিসেবে ড্রোনগুলো পাঠানো হয়েছে। ইউক্রেন এই কথিত হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এর মধ্যেও ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা থেমে নেই রাশিয়ার। বুধবার খেরসনে রুশ হামলায় ২১ জন প্রাণ হারান। এর আগে রবিবার সন্ধ্যায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যলয়ের কাছাকাছি একটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে কিয়েভে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম