ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৩, ১৯:১৭আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৯:১৭

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতায় ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিগগিরই এমন ঘোষণা দিতে পারে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার এনপিআর-এর এক রিপোর্টার টুইটারে উল্লেখ করেছিলেন, মার্কিন প্রশাসন বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে।

পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা জুন মাসে বলেছিলেন, মার্কিন সামরিক বাহিনী মনে করে ক্লাস্টার বোমা ইউক্রেনকে সরবরাহ করা হলে তা রুশ বাহিনীকে পিছু হটিয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে। তবে কংগ্রেসের বিধিনিষেধ এবং মিত্রদের মধ্যে উদ্বেগের কারণে কিয়েভে এমন অস্ত্র পাঠানোর বিষয়টি অনুমোদিত হয়নি।

ডুয়েল-পারপোজ কনভেনশনাল ইমপ্রোভড মিউনিশন্স (ডিপিআইসিএম) পাঠানোর অনুমোদন দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওপর চাপ দিতে কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

বিশ্বের ১২০টিরও বেশি দেশে ক্লাস্টার বোমা নিষিদ্ধ। এই যুদ্ধাস্ত্র সাধারণত একটি বড় বোমা থেকে অসংখ্য ছোট ছোট বোমা নিক্ষেপ করা হয়। যা বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে নির্বিচারে হত্যা করতে পারে, বেসামরিকদের জন্য হুমকি তৈরি করে।

বৃহস্পতিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া ও ইউক্রেনের উভয় বাহিনীই ক্লাস্টা বোমা ব্যবহার করেছে। এসব বোমায় ইউক্রেনের বেসামরিক নাগরিকদের মৃত্যু হচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম