ডুবুরি নেমেছে সেই খালে, জিহাদের ১২ দিনের রিমান্ড

রক্তিম দাশ, কলকাতা
২৪ মে ২০২৪, ১৩:৫৯আপডেট : ২৪ মে ২০২৪, ১৬:২৮

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডাংশ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতার পুলিশ। আজ শুক্রবার (২৪ মে) কলকাতার নিউ টাউনের পাশের ভাঙ্গর এলাকার বাগজোলা খালে ডুবুরি নামানো হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার ক্যাবচালক জিহাদের ১৪ দিনের রিমান্ড চাইলে বারাসাত আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করে। সিআইডি পুলিশ জিহাদের মুখ ঢেকে তাকে আদালতে নিয়ে আসে। এসময় তাকে  প্রশ্ন করা হলে কোনও উত্তর দেয়নি। পরে তাকে কলকাতার সিআইডি সদর দফতর ভবানীভবনে নিয়ে যাওয়া হয়। তাছাড়া গ্রেফতার সিয়ামকে বশিরহাট আদালতে নেওয়া হয়েছে। তারও রিমান্ড চাইবে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে এই খবর পাওয়া গেছে।

গ্রেফতার জিহাদের ১২ দিনের রিমান্ড আদেশ দিয়েছে বারাসাত আদালত এর আগে কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, আজীমের দেহাংশ ট্রলিতে ভরে যে ক্যাবে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, সেই ক্যাবচালক জুবেইর ওরফে জিহাদকে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি লাশের সন্ধান দেন। কীভাবে আজীমকে কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে হত্যা করা হয়েছে, সেই বিষয়েও সিআইডিকে বিস্তারিত তথ্য দেন ক্যাবচালক।

পুলিশ সূত্র জানায়, জুবেইরের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মে) রাত ১০টা নাগাদ বাগজোলা খালে উদ্ধার অভিযান চালায় কলকাতা সিআইডি ও পুলিশের একটি দল।

এদিকে, আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিয়ামকে আদালতে তুলে রিমান্ড আবেদন করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। আজীমকে হত্যার পর যে অ্যাপ থেকে ক্যাব ডেকেছিলেন হত্যাকারীরা, তার চালককে জেরা করে সিয়ামের সন্ধান পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, লাশ গুম করার দায়িত্ব ছিল সিয়ামের ওপর।

/ইউআই/এফএস/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
অভিষেকের ওপর হামলার ঘটনায় বিজেপিকে নিশানা মমতার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম