বঙ্গবাজারে আগুন: আবারও আলোচনায় উৎসুক জনতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ০৯:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৯:৪০

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে তারা। কিন্তু উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। বঙ্গবাজার এবং আশপাশে হাজারো উৎসুক জনতার ভিড় ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে জারুরি বিভাগ।

এ পরিস্থিতিতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দূরে অবস্থান করতে স্থানীয় মসজিদের মাইক ছাড়াও বিভিন্ন হ্যান্ড মাইকে অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু বারবার মাইকে বলার পরও কারও মধ্যে কোন ভ্রুক্ষেপ দেখা যায়নি। যে যার মত সড়কে অবস্থান করে নিজেদের মোবাইলে ছবি তুলতে ব্যস্ত উৎসুক মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন নিয়ন্ত্রণে উৎসুক জনতার প্রতিবন্ধকতার কারণে বেশ বেগ পেতে হচ্ছে। কোথাও কোনও ঘটনা ঘটলেই উৎসুক জনতার উপস্থিতি বেশ লক্ষ্য করে থাকি আমরা। তবে আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিতে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। ছবি: সাজ্জাদ হোসেন

এ ঘটনায় পুলিশ বলছে, ফায়ার সার্ভিসের কাজের গতিশীলতা ঠিক রাখতে ও সড়কে কোনও ধরনের প্রতিবন্ধকতা যেন না হয়, সেজন্য স্থানীয় থানা পুলিশ কাজ করছে। পুলিশ কিছুক্ষণ পরপর সড়কে অবস্থানরত উৎসুক জনতাদের সরিয়ে দিলেও তারা আবারও ঘটনাস্থলের সামনের দিকে জড়ো হচ্ছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা।

/আরটি/এলকে/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম