বঙ্গবাজারে পুলিশের ওপর হামলায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা, কয়েকজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ১৯:৪২আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৯:৪২

বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাৎক্ষণিক গ্রেফতার ব্যক্তিদের নাম জানাননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পুলিশ বলছে, বেশ কয়েকজনের মধ্যে তিনজনকে আদালতে নেওয়া হয়েছে এবং তাদের রিমান্ড চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

উপকমিশনার জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদর দফতর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় বেশ কয়েকজন এখন গ্রেফতার রয়েছে। এর মধ্যে তিনজনের বিমান্ড চাওয়া হয়েছে।

বঙ্গবাজারে পুলিশের ওপর হামলায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা, কয়েকজন গ্রেফতার

এদিকে অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের ওপর হামলা ও সদর দফতরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা করার কথা রয়েছে। বৃহস্পতিবার বংশাল থানায় ফায়ার সার্ভিস মামলা করবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এ ছাড়া বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

/কেএইচ/এনএআর/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম