বঙ্গবাজার অগ্নিকাণ্ড

২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি: পুলিশ প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ১৭:৩০আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:৩০

রাজারবাগ থেকে ৫টা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ কাজ শুরু করে। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি। আমাদের ২ হাজার ফোর্স অত্র এলাকায় দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (৪ এপ্রিল) আগুন নিয়ন্ত্রণের পর বেলা সোয়া ৩টার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি জানান, বঙ্গবাজারসহ সংলগ্ন অন্তত ৫টি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ছিল অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ প্রধান বলেন, ‘আমরা ভোরবেলা আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে ৭টার মধ্যে সকল সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি, ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছে।’

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছে। র‌্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছে। সব কিছু মিলিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি।’

পুলিশ সদর দফতরে আগুন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের একটি ব্যারাকে আগুন লেগেছে। আমাদের সকল সদস্য নিরাপদে বের হতে পেরেছে। মালামাল বের করতে পারিনি। তবে ডকুমেন্টস ও মালামাল কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে হবে।’

ফায়ার সার্ভিস সদর দফতরে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সাথে সাথেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনাটা যখন ঘটেছে, আগে থেকে প্রস্তুতি ছিল না। আস্তে আস্তে আমরা শক্তি বৃদ্ধি করেছি, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছি। এখন পুরো পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাফিক ব্যস্থাপনাও ঠিক রেখেছি, যার কারণে এতো বড় ঘটনার পরও ঢাকার ট্রাফিক সচল ছিল।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাশকতার কোনও ঘটনা থাকলে কমিটির তদন্তে বের হয়ে আসবে। আমরা সেই রিপোর্টের অপেক্ষায় থাকবো। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেবো।’

/কেএইচ/আরআইজে/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা
সর্বশেষ খবর
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি