নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ১১:১১আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১১:১১

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর থেকে নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ডিসি জয়নুল আবেদীন বলেন, ‘শনিবার ভোরে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

এর আগে, শনিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর ইডেন গেট থেকে সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় আজিমপুর থেকে ছেড়ে আসা গাড়ি কাটাবন মোড় হয়ে সাইন্স ক্লাবের পাশ দিয়ে বের হয়।

/এএইচ/আরকে/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৬ এপ্রিল ২০২৩, ১১:১১
নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ