আগুন নিয়ন্ত্রণে একমাত্র ভরসা ঢাকা কলেজের পুকুর

কবি নজরুল কলেজ প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩, ১১:২৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১১:২৫

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (১৫ এপ্রিল) সকালে থেকেই নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ১২টি লাইনের মাধ্যমে নেওয়া হচ্ছে পানি।

পানির দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের কমকর্তা হুমায়ুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখন পর্যন্ত ১২টি লাইনের মাধ্যমে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। প্রতিটি পাম্প মিনিটে ২৫০ থেকে ৩০০ লিটার পানি সরবরাহ করতে সক্ষম।’ প্রয়োজনে লাইন সংখ্যা আরও বাড়ানো হবে জানিয়েছেন এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ১০টি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় বাড়তে থাকে ইউনিট। বর্তমানে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।

ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা। বিদ্যুতের অধিক লোড এবং বৈদ্যুতিক লাইনের মেরামত না করায় নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আবার কেউ কেউ ধারণা করছেন, এসির লাইন থেকে আগুন সারা মার্কেটে ছড়িয়েছে।

/আরকে/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ১১:২৫
আগুন নিয়ন্ত্রণে একমাত্র ভরসা ঢাকা কলেজের পুকুর
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ