নাশকতা কিনা খতিয়ে দেখা হবে, নজরদারি বাড়াবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১১:৫৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৩:২১

একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে রাজধানীতে। ঈদের আগ মুহূর্ত হওয়ায় এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বারবার একই ধরনের এসব ঘটনার পেছনে কোনও নাশকতা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।  পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে এই বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। 

শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০ টার দিকে নিউমার্কেটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছি। একের পর এক ঘটনা ঘটছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করবো, কোনও নাশকতা রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য।

সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন

তিনি আরও  বলেন, নিউমার্কেটের তিন তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, ঢাকা ওয়াসার পানিবাহিত গাড়িসহ বিজিবির সদস্যরা কাজ করছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে আগুন কেন লেগেছে তা আমরা এখনও জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু নির্বাপণ করতে পারিনি।  জনসমাগমের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, আমাদের প্রতিটি স্তরে যদি সবাই সচেতন থাকে তাহলে আগুন থেকে বেঁচে থাকা সম্ভব। এখানে উচ্চ ভোল্টের বাতি ব্যবহার করা হয়। সচেতন না হওয়ায় দুর্ঘটনা ঘটছে। আমরা সব মার্কেটের দোকান মালিককে আহ্বান জানাই যেন উচ্চ ভোল্টের বাতি ব্যবহার থেকে বিরত থাকেন।

মার্কেটগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে

রাজধানীর নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীতে সম্প্রতি আগুনের ঘটনাগুলোতে কোনও নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন মার্কেটের সামনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। একইসঙ্গে মার্কেটগুলোর সামনে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা অবস্থান করবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন কমিশনার।

/কেএইচ/এএইচ/এফএস/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ১১:৫৩
নাশকতা কিনা খতিয়ে দেখা হবে, নজরদারি বাড়াবে পুলিশ
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ