নিউ সুপার মার্কেটে আগুন

১৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ০৯:১৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৪৪

রাজধানীর নিউ সুপার মার্কেটের তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫শ’ দোকান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মার্কেটের চারপাশ ঘিরে চলছে ব্যবসায়ীদের হাহাকার।

মার্কেটের দ্বিতীয় তলায় তাসনিয়া ফ্যাশনের মালিক রুবেল মিয়া রাত ২টার দিকে দোকান বন্ধ করে নবাবপুরের বাসায় ফেরেন। ভোরে খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে। প্রথমে স্বজনদের সঙ্গে নিয়ে মালামাল বের করার চেষ্টা করেন। প্রচণ্ড ধোঁয়ায় এখন ঢুকতে পারছেন না। তার দোকানে আগুন না লাগলেও পানিতে ভিজে মালামাল নষ্ট হচ্ছে। দোকান থেকে সরিয়ে রাখা কিছু মালামালের কাছে বসেই কাঁদছেন তিনি।

রুবেল বলেন, ‘আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। আমি দোকানটা খুলতে পেরেছি। কিছু মাল বের করেছি। আমার গোউডানে ৪০ লাখ টাকার মাল রয়েছে। গোউডানের দরজার কাছেও যেতে পারিনি। আমার সব শেষ হয়ে যাচ্ছে।’

১৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের

ওই মার্কেটের নিচ তলায় সিঁড়িতে চৌকি বসিয়ে শিশুদের কাপড় বিক্রি করেন মো. মুজিবুর রহমান। পানিতে ভিজে তার সব মালামাল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘মার্কেটে ১৫শ’র ওপরে দোকান আছে। সবই ক্ষতিগ্রস্ত হবে। সামনে ঈদ। এমন সময় আমাদের ওপর এতো বড় বিপদ এলো।’

এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত আগুন নেভেতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী ও র‌্যাব।

ছবি: সাজ্জাদ হোসেন ও কবির হোসেন।

/কেএইচ/আরকে/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
১৫ এপ্রিল ২০২৩, ০৯:১৪
১৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ